শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গোয়ালন্দে আদদ্বীন কৃষি ভান্ডারের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ, জয়ী ব্রাজিল সমর্থন দল বিশ্ববাজারে খাদ্যের দাম এপ্রিলে তিন বছরের মধ্যে সর্বোচ্চ: এফএও রাজধানীর কদমতলীতে ফোমের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, শনাক্ত ২৮২ আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাতে পারে ভারত ময়মনসিংহে জাল নোটসহ চক্রের ২ নারী সদস্য গ্রেফতার পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ শাপলা ট্রাজেডিকে বিএনপিই প্রথম ‘গ ণ হ ত্যা’ বলেছিল: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাতে পারে ভারত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৯ টাইম ভিউ
বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাতে পারে ভারত

বঙ্গোপসাগরে নিজেদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৬ এর পরীক্ষা চালাতে পারে ভারত। দেশটি ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করেছে। এ বিষয়ে তারা ‘নোটিশ টু এয়ারম্যান (নোটাম)’ জারি করেছে বলে গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস।

বিধিনিষেধটি ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে ৩ হাজার ৫০০ কিলোমিটার অঞ্চলজুড়ে প্রযোজ্য হবে। এই দ্বীপ থেকে গুরুত্বপূর্ণ মিসাইলের পরীক্ষা চালায় নয়াদিল্লি। আর এমন নোটিশ জারির পর ধারণা করা হচ্ছে, ভারত তাদের ১০ হাজার কিলোমিটার দূরত্বের অগ্নি-৬ আন্তঃদেশীয় মিসাইল পরীক্ষা চালাতে পারে।

এই সম্ভাব্য পরীক্ষার বিষয়টি আরও দৃঢ় হয়েছে কারণ কয়েকদিন আগে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) চেয়ারম্যান সমির ভি কামাথ জানান, তারা তাদের প্রথম আন্তঃদেশীয় ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৬ এর পরীক্ষা চালানোর জন্য প্রস্তুত। ইকোনোমিক টাইমস জানিয়েছে, মিসাইল পরীক্ষার ব্যাপারে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বঙ্গোপসাগরের আকাশসীমায় বিধিনিষেধ আরোপ থেকে একটি সম্ভাব্য পরীক্ষার আভাস পাওয়া যাচ্ছে।

এরআগে গত বুধবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে অগ্নি-৬ পরীক্ষার আভাস দেয় কেন্দ্রের ক্ষমতসীন দল বিজেপি। দলটি জানায় ভারত আন্তঃমহাদেশীয় মিসাইলের যুগে পা দিয়েছে। এ ব্যাপারে এক্সে তারা লিখেছে,“অগ্নি-৬: সুপারপাওয়ার হওয়ার পথে ভারত! ১০ হাজার কিলোমিটারেরও বেশি পাল্লা এবং এমআইআরভি প্রযুক্তিতে সজ্জিত অগ্নি-৬ ইতিহাস গড়তে প্রস্তুত। এই মিসাইল ভারতের নিরাপত্তাকে করবে দুর্ভেদ্য এবং আমাদের পৌঁছে দেবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর কাতারে। শক্তিশালী ভারত, নিরাপদ ভারত।”

সূত্র: ইকোনোমিক টাইমস

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর