বরগুনায় নিহত ও ধর্ষণ মামলার বাদী মন্টু দাসের বাড়ি পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি। সোমবার (১৭ মার্চ) বেলা ১১ টায় বরগুনা পৌরসভার কালিবাড়ি এলাকার নিহত মন্টু দাসের বাড়ি পরিদর্শন করেন তিনি।
এসময় ভুক্তভোগী পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী সহ ১ লক্ষ টাকা প্রদান করেন। জেলা বিএনপির,জেলা ছাত্রদল সহ সকল সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান মাহফুজ বলেন, বিএনপি গন মানুষের দল সব সময় অসহায় মানুষের পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।বিএনপি সব সময় নির্যাতিত মানুষের পাশে দাড়িছে এখনও আছে ভবিষ্যতেও থাকবে।
কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি বলেন, মন্টু দাসের পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেয়া হবে, ছেলে-মেয়েদের লেখাপড়া সহ ফ্রী চিকিৎসার ব্যবস্থা করা হবে। সর্বোপরি বিএনপি এই পরিবারের সাথে আছে এবং থাকবে। তাদের সকল দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন এই নেতা।