শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বহিষ্কৃত সেই যুবদল নেতাকে খুলনায় বাড়ির সামনে গুলি ও কুপিয়ে হত্যা

প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৪৩ টাইম ভিউ

খুলনা মহানগরীর দৌলতপুরে যুবদল নেতা মাহবুব মোল্লাকে (৩৫) গুলি ও রগ কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বরপাশার নিজ বাসার সামনে।নিহত মাহবুব মোল্লা দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জুমার নামাজ পড়তে যাওয়ার সময় তার বাসার সামনেই একটি মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা মাহবুবকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার শরীরের বিভিন্ন স্থানে রগ কেটে দেয়। এলাকাবাসীরা ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েছেন।

তারা জানান, হামলাকারীদের মধ্যে একজন হেলমেট পরিহিত ছিল, তবে অন্য দুজনের মাথায় কোনো হেলমেট ছিল না। স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন যুবদল নেতা মাহাবুবের মৃত্যুর বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।

এই হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সংশ্লিষ্ট একটি ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাহবুব মোল্লাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর