বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন জামালপুরের কর্মবিরতি কর্মসূচি পালন

জামালপুর প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৭৪ টাইম ভিউ

শনিবার ( ৪ অক্টোবর) বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, জামালপুর সদর শাখার আয়োজনে স্বাস্থ্য সহকারীদের ন্যায্য দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে এক কর্মবিরতি কর্মসূচি পালিত হয়েছে। স্বাস্থ্যখাতে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি জানিয়ে আসছেন। এ দাবিগুলোর দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামালপুর সদর শাখার সভাপতি আব্দুন নূর। তিনি বলেন, “স্বাস্থ্য সহকারীরা মাঠপর্যায়ে জীবনের ঝুঁকি নিয়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন। অথচ আমাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি আজও বাস্তবায়িত হয়নি। আমরা বারবার অনুরোধ করেও সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাচ্ছি না। তাই আমাদের বাধ্য হয়েই কর্মবিরতিতে যেতে হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ জহিরুল ইসলাম  সাধারণ সম্পাদক

আবু সায়েম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা হোসেন  সাংগঠনিক সম্পাদক

মোঃ সাইফুল ইসলাম  সাংগঠনিক সদস্য

মোঃ নয়ন মিয়া  প্রচার সম্পাদক

মোঃ হাফিজুর রহমান  অর্থ বিষয়ক সম্পাদক

মোঃ শফিকুল ইসলাম  উপদেষ্টা

মোঃ ফরমান আলী সম্মানিত সদস্য

কর্মসূচিতে জামালপুর সদর উপজেলার সকল স্বাস্থ্য সহকারীবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁরা একসাথে সরকারের প্রতি আহ্বান জানান যেন স্বাস্থ্য সহকারীদের দাবি দ্রুত বাস্তবায়ন করা হয় এবং তাঁদের কাজের স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য সহকারীদের দাবিসমূহের মধ্যে রয়েছে:

নিয়োগবিধি সংশোধন ও পদোন্নতির সুযোগ নিশ্চিত করা

বেতন কাঠামো পুনর্বিন্যাস

মাঠপর্যায়ে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা

অবসরকালীন সুবিধা বৃদ্ধি ইত্যাদি

স্বাস্থ্য সহকারীরা জানান, এই কর্মসূচি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়; এটি একটি মানবিক দাবি আদায়ের শান্তিপূর্ণ প্রচেষ্টা। তাঁরা আরও জানান, দাবি আদায়ে প্রয়োজনে পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর