শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বাড়িতে পুলিশ দেখে স্ত্রীকে রেখে পালালেন মাদককারবারি স্বামী

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৮ টাইম ভিউ

বরিশালে বসতঘরে অভিযান চালিয়ে দুইশ’ বোতল ফেন্সিডিলসহ এক নারীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার মাদককারবারি স্বামী এক সহযোগীকে নিয়ে পালিয়ে যায়।

আটক মোসা. ফাতেমা আক্তার বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানাধীন রায়পাশা ইউনিয়নের দক্ষিণ কড়াপুর এলাকার বাসিন্দা ফারুক হাওলাদারের স্ত্রী।

বিষয়টি বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এসআই তানজিল।

তিনি জানান, বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেনের নেতৃত্বে বুধবার মধ্যরাতে মোসা. ফাতেমা আক্তারের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোসা. ফাতেমা আক্তারের হেফাজত হতে দুইশত বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

এসআই আরও জানান, এ সময় পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কেনাবেচার সঙ্গে সম্পৃক্ত অপর দুজন পালিয়ে যায়। তারা হলেন – মধ্যে ফাতেমার স্বামী  ফারুক হাওলাদার ওরফে মাহাবুব হোসেন এবং তাদের সহযোগী মো. নুরুজ্জামান খান ওরফে শাকিল খান ওরফে সেন্টু ব্যাপারী।

এ ঘটনায় আটক ও পলাতক দ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গোয়েন্দা শাখার এ পুলিশ পরিদর্শক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর