শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বামনায় ৪৬ তম জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বামনা (বরগুনা) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২৩০ টাইম ভিউ

“শহীদ জিয়া অমর হউক”, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ”, “দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ”—এই স্লোগানে মুখর হয়ে ওঠে বামনা সদরের প্রধান প্রধান সড়ক। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বামনা উপজেলা শ্রমিক দলের আয়োজনে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি শুক্রবার (২মে) সকাল ১০ ঘটিকায় বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ে শেষ হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাীদ দল বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ এনায়েত কবির হাওলাদার ,উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংগঠনিক  সম্পাদক ও সম্মানিত আহবায়ক সদস্য মোঃ সালাহ উদ্দীন হাওলাদার,উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি যুগ্ন আহবায়ক এ্যাডঃ মোঃ মসিউর রহমান হাসিব জমাদ্দার।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়তাবাদ শ্রমিক দলের সভাপতি মোঃ জসিম উদ্দিন জমাদ্দার, আহ্বায়ক উপজেলা শ্রমিক দল,সিঃ যুগ্ম আহ্বায়ক মোঃ হেমায়েত উদ্দিন বাচ্চু,উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ,সঞ্চালনায় ছিলেন মোঃ রিপন সর্দার যুগ্ম আহ্বায়ক উপজেলা শ্রমিক দল,মোঃ আতিফ আসলাম রানা যুগ্ন আহবায়ক উপজেলা শ্রমিক দল, মোঃ ছগীর হোসেন খান সাধারণ সম্পাদক উনিয়ন শ্রমিক দল বামনা সদর ইউনিয়ন প্রমুখ।

এ সময় উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ জসিম উদ্দিন জমাদ্দার বলেন অসহায় শ্রমিকদের পাশে আমরা সবসময় থাকবো, যতদুর সম্ভব আমরা সাহায্য সহযোগিতা করবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর