১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গোয়ালন্দে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় গোয়ালন্দ পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গোয়ালন্দ বাজার বিএনপির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, গোয়ালন্দ
পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল।
আলোচনা সভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান মজি মোল্লার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো: নিজাম উদ্দিন শেখ, সিনিয়র সহ-সভাপতি মো. আয়উব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোশারফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো: আমজাদ হোসেন প্রমুখসহ অন্যান্য নেতৃবৃন্দ।