শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বিএসএফ সদস্যকে গণধোলাই, কলাগাছে বেঁধে রাখল জনতা

প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৮৮ টাইম ভিউ

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের এক সদস্যকে আটক করে কলাগাছের সঙ্গে বেঁধে রেখেছে স্থানীয় জনতা। বুধবার (৪ জুন) সকাল ৭টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু। স্থানীয়রা জানান, ৫৩ ব্যাটালিয়নের আওতাধীন জহুরপুর বিওপির অর্থাৎ নায়ারণপুর ইউনিয়নের সাত রশিয়া গ্রামে এক বিএসএফ সদস্যকে এলাকাবাসী আটক করে।

সাতরশিয়া গ্রামটি ভারতের সীমান্তের কাছাকাছি হওয়ায় এলাকাবাসীর গরু-ছাগল ভারতীয় সীমান্ত এলাকার দিকে চলে যায়। প্রায় সময় বিএসএফ এসব গরু-ছাগলকে তাড়িয়ে দেয়। কিন্তু আজ সকাল সাড়ে ৭টার দিকে ছাগল তাড়াতে গিয়ে বাংলাদেশে প্রবেশ করার পর এক বিএসএফ সদস্য জনতার হাতে আটক হয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন বলেন, ছাগল তাড়াতে গিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলো এক বিএসএফ জওয়ান। এ সময় গ্রামবাসী তাকে আটক করে এবং বেঁধে রাখে। পরে বিজিবিবির সদস্যদের খবর দেয়া হলে তারা এসে বিএসএফের সে সদস্যকে উদ্ধার করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

৫৩ বিজিবির পক্ষ থেকে হাবিলদার মানিক বলেন, অধিনায়ক স্যার এ বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণের মধ্যে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি বিস্তারিত জানানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর