দেশজুড়ে দুই দিনের ব্যাপক বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন। নেপালের সচিবালয় থেকে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রাম চন্দ্র পুডেল ও প্রধানমন্ত্রী ওলির বাসভবনে ঢুকে আগুন ধরিয়ে দিয়েছে এবং পার্লামেন্ট ভবনেও আগুন দিয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় দেশজুড়ে বিমান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয় নেতারা এবং দেশটির সেনাপ্রধান প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান। তার ধারাবাহিকতায় কেপি শর্মা অলি পদত্যাগের ঘোষণা দেন। বিক্ষোভের তীব্রতা বৃদ্ধির কারণে নেপালি সেনাবাহিনী হেলিকপ্টার ব্যবহার করে ভাইসেপটির বাসভবন থেকে মন্ত্রীদের সরিয়ে নিতে শুরু করেছে। মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর এই পদক্ষেপ নেওয়া হয়।
বিক্ষোভের মূল কারণ হলো দুর্নীতি, সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা এবং সরকারের বিরোধী নীতির প্রতিবাদ। রাজধানী কাঠমান্ডু থেকে ছড়িয়ে পড়া আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং সহিংসতায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। প্রশাসন একাধিক এলাকায় কারফিউ জারি করেছে। তথ্যসূত্র: বিবিসি ও এনডিটিভি।