মানহানির মামলায় ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে জামিন দিয়েছেন একটি আদালত। শুক্রবার (৭ জুন) তাকে এই জামিন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা তার দলকে দুর্নীতির অভিযোগ করায় তার বিরুদ্ধে এই মানহানির মামলা দেওয়া হয়েছিল।
৫৩ বছর বয়সী রাহুল গান্ধীর বিরুদ্ধে অনেক মামলা করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা।
গত বছর মানহানি করার অভিযোগে তার সংসদ সদস্যপদ খারিজ করা হয়েছিল।
বিজেপি অনেকের বিরুদ্ধেই এমন মামলা দিয়েছে। তার মধ্যে রাহুল একজন। সর্বশেষ মামলায় দক্ষিণ কর্ণাটক রাজ্যের অবকাঠামো প্রকল্পগুলো থেকে ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
তবে এই অভিযোগের জন্য কারাগার বরণ করতে হয়নি।
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা এএফপিকে বলেন, মুক্ত থাকবেন কিনা তা জানার জন্য পাঁচ মিনিটের শুনানিতে রাহুলকে জামিন দেওয়া হয়েছে।
গত সপ্তাহে কর্ণাটক রাজ্যে কংগ্রেসের অন্য দুই সিনিয়র সদস্য জামিন পেয়েছেন। এদের কেউই কারাগারে ছিলেন না।
গত বছর ২০২৩ সালে গুজরাটে একটি পৃথক মামলায় গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু ভারতের শীর্ষ আদালতে আপিল করার পর তাকে জেলে যেতে হয়নি। যদিও অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত তার সংসদ সদস্যপদ খারিজ করা হয়েছিল।
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের জেলে ভরার জন্য বিচার ব্যবস্থাকে ব্যবহার করেছে মোদি ও তার দল। অনেকেই এমন অভিযোগ করেছেন।
মার্কিন থিংক ট্যাংক ফ্রিডম হাউস বলেছে, রাজনৈতিক বিরোধীদের টার্গেট করার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছে বিজেপি।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই বছর কারাগারে বন্দি হয়েছিলেন। গত মাসে কিছু দিনের জন্য জামিন দেওয়া হয়েছিল। যাতে নির্বাচনী প্রচারণা চালাতে পারেন। ভোট শেষ হওয়ার পর আবার কারাগারে ফিরে আসেন কেজরিওয়াল।
সূত্র: এএফপি