শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

বিমানের সচল ইঞ্জিনের মধ্যে মোর ১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৮৭ টাইম ভিউ

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের শিফোল বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমানের স্পিনিং টারবাইনের ( বিমানের ইঞ্জিন) ব্লেডের মধ্যে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আজ শনিবার ( ৩০মে) আলজাজিরার একটি প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কেএলএম-এর ফ্লাইট কেএল১৩৪১ ডেনমার্কের বিলুন্ডে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরের এপ্রোনের (বিমান পার্ক করার স্থান) ওপর ছিল।

এ সময় এ দুর্ঘটনা ঘটে। তখন উড়োজাহাজটির ইঞ্জিন সচল ছিল। কেএলএম বা রয়েল ডাচ বিমানসংস্থা নেদারল্যান্ডসের পতাকাবাহী একটি বিমানসংস্থা। এয়ারলাইনসটির বিমানগুলো প্রধান কেন্দ্র আমস্টারডামের শিফল বিমানবন্দর হতে ৯০টি বিভিন্ন স্থানে চলাচল করে থাকে।

কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইনস গতকাল বুধবার (৩০মে) এক বিবৃতিতে বলেছে, ‘ঘটনাটি আজ (বুধবার) শিফোলে ঘটেছে। এক ব্যক্তি চলমান বিমানের ইঞ্জিনে ভেতর পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।’ বিবৃতিতে আরো বলা হয়, ‘দুঃখজনকভাবে ব্যক্তিটি মারা গেছেন।’ নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ না করে কেএলএম বলেছে, ‘পরিস্থিতি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

এ বিষয়ে নেদারল্যান্ডসের বৃহত্তম বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা ডাচ সীমান্ত পুলিশ জানিয়েছে, ‘বিমানটি থেকে যাত্রীদের সরিয়ে তদন্ত শুরু হয়েছে।’

দেশটির অবকাঠামো মন্ত্রী মার্ক হারবার্স এক্স-এ বলেছেন, ‘শিফোলে আজ একটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে, যা ভয়ংকর। নিহতদের আত্মীয়স্বজন এবং দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের প্রতি আমার সমবেদনা জানাই।’

ডাচ পাবলিক ব্রডকাস্টার এনওএস-এর পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, বিমানটি উড়ে যাওয়ার টার্মিনালের পাশে পার্ক করা অবস্থায় আছে এবং ফায়ার সার্ভিসের ট্রাক ও অ্যাম্বুলেন্স এটিকে ঘিরে রয়েছে। তবে শিফোলে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোরভাবে মেনে চলা হয় এবং ব্যস্ত বিমানবন্দরে এ ধরনের দুর্ঘটনা বিরল।

বিমানবন্দরটির পরিসংখ্যান অনুসারে এমন তথ্যই জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর