শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর

বিশৃঙ্খলার অভিযোগে যুক্তরাজ্যে ১ হাজারের বেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

যুক্তরাজ্যের সাউথপোর্ট শহরে একটি নাচের কর্মশালায় হামলায় ছুরিকাঘাতে তিন শিশু নিহত হয়েছে। এ ঘটনার পর থেকে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ১৩ বছরের মধ্যে সবচেয়ে ব্যাপক বর্ণবাদী দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। ওই হামলার জন্য এক মুসলিম শরণার্থী দায়ী, অনলাইনে এমন গুজব ছড়িয়ে দাঙ্গার সূত্রপাত ঘটানো হয়েছিল।

২৯ জুলাই থেকে শুরু হওয়া ওই দাঙ্গা ইংল্যান্ডের বিভিন্ন শহরের পাশাপাশি উত্তর আয়ারল্যান্ডেও ছড়িয়ে পড়ে। এ দাঙ্গায় জড়িতদের চিহ্নিত করার পদক্ষেপ জোরদার করেছে কর্তৃপক্ষ। ফলে গত সপ্তাহ থেকে সহিংসতা কমতে শুরু করে। খবর রয়টার্সের।

দাঙ্গার এ ঘটনায় অনেককে আটক করে দ্রুত কারাগারে পাঠানো হয়, তাদের কিছু অংশ দীর্ঘ মেয়াদি কারাদণ্ড পান।

মঙ্গলবার (১৩ আগস্ট) যুক্তরাজ্যের ন্যাশনাল পুলিশ চিফস’ কাউন্সিল জানিয়েছে, কয়েকদিন ধরে চলা দাঙ্গার সময় সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার পাশাপাশি মুসলিম ও অভিবাসীদের লক্ষ্য করে বর্ণবাদী হামলার ঘটনা ঘটেছে, এসব ঘটনায় এখন পর্যন্ত হাজারেও বেশি দাঙ্গাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ হালনাগাদ তথ্যে তারা জানায়, পুরো যুক্তরাজ্যজুড়ে ১০২৪ জনকে গ্রেপ্তার করা হয়েচে। তাদের মধ্যে ৫৭৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬৯ বছর বয়সী বৃদ্ধ থেকে শুরু করে ১১ বছরের বালক পর্যন্ত আছে। ভাংচুরের অভিযোগে ওই বৃদ্ধকে লিভারপুল থেকে এবং শিশুটিকে বেলফাস্ট থেকে আটক করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর