শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বিশ্বকাপ ফাইনাল হারের ক্ষোভে পুড়ছে আর্জেন্টিনার রাজধানী, গ্রেপ্তার ১৫

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩৮ টাইম ভিউ
বিশ্বকাপ ফাইনাল হারের ক্ষোভে পুড়ছে আর্জেন্টিনার রাজধানী, গ্রেপ্তার ১৫
ছবি-সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে বিক্ষুব্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন কয়েকজন সমর্থক ও পুলিশ সদস্য।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবায়ে এ তথ্য জানিয়েছে।স্থানীয় সময় গতকাল রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ফাইনাল অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানে ফেরান তোরেসের করা একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচটি দেখতে বুয়েনস এইরেসের বিভিন্ন সড়কে হাজারো সমর্থক জড়ো হয়েছিলেন। তবে শেষ বাঁশি বাজার পর অনেক সমর্থকের ক্ষোভ সহিংসতায় রূপ নেয়।

স্থানীয় সময় রোববার রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ৬৭ দশমিক ৫ মিটার উঁচু জাতীয় স্মৃতিস্তম্ভ ওবেলিস্ক ঘিরে উত্তেজনা শুরু হয়। কয়েকজন সমর্থক নিরাপত্তাবেষ্টনী টপকে স্মৃতিস্তম্ভে ওঠার চেষ্টা করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এরপর বিক্ষুব্ধ সমর্থকদের একটি অংশ পুলিশের দিকে কাচের বোতল ও বিভিন্ন বস্তু ছুড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, জলকামান ও রাবার বুলেট ব্যবহার করে। প্রায় ২০ মিনিট ধরে চলা সংঘর্ষে সাতজন পুলিশ সদস্য আহত হন। আহত হয়েছেন কয়েকজন সমর্থকও। আহতদের মধ্যে একজন উচ্ছৃঙ্খল সমর্থকের লাথিতে মুখে গুরুতর আঘাত পান। এ ছাড়া এক নারীও আহত হয়েছেন। ইনফোবায়ের তথ্য অনুযায়ী, সংঘর্ষের ঘটনায় পুলিশ অন্তত ১৫ জনকে আটক করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর