শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

বিহারে ৪৮ ঘন্টায় গরমে ১৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

ভারতের বিহারে গত ৪৮ ঘন্টায় গরমে ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৪ জন। তাদের মধ্যে ১০ জন ভোটকর্মী রয়েছেন। শুক্রবার স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানায়।

রাজ্যের আপৎকালীন বিভাগ জানিয়েছে, গরমে মৃতদের মধ্যে ১১ জন রোহতাস জেলার, ছয় জন ভোজপুর জেলার ও এক জন বক্সারের।

বিহারের প্রশাসন সূত্রে জানা গেছে, তাপপ্রবাহে ভোজপুরে পাঁচ জন, রোহতাসে তিন জন এবং কায়মুর ও অওরঙ্গাবাদে এক জন করে ভোটকর্মীর মৃত্যু হয়েছে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সরকার মৃত ভোটকর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বিহার জুড়ে তাপপ্রবাহের ভয়াবহ অবস্থা বিরাজ করছে।

বৃহস্পতিবার বেশ কয়েকটি জায়গায় দিনের তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। বক্সারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৭.১ ডিগ্রি সেলসিয়াস।
বিহার সরকার বুধবার (৮ জুন) পর্যন্ত সকল বেসরকারি ও সরকারি স্কুল, কোচিং ইনস্টিটিউট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর