শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত

বুদ্ধদেবের বাড়িতে গেলেন মমতা, সরকারি ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৮৭ টাইম ভিউ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে গেলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য়ের মৃত্যুতে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রাম সফরে যাওয়ার কথা। দুপুরে সেই সফরে রওনা হওয়ার আগে মমতা বুদ্ধদেবকে অন্তিম শ্রদ্ধা জানাতে যান। খবর আনন্দবাজার পত্রিকার।

মমতা জানিয়েছেন, ‘সাবেক মুখ্যমন্ত্রীর শেষযাত্রায় শ্রদ্ধার সঙ্গে সহযোগিতা করবে রাজ্য সরকার। দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমকে তিনি দায়িত্ব দিয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে বিষয়টি তদারকি করার জন্য।’

বুদ্ধদেবের প্রয়াণের খবর প্রশাসনিক সূত্রে জানতে পারেন মুখ্যমন্ত্রী। তখনই তিনি মন্ত্রিসভার দুই সহকর্মীকে বলেন দ্রুত বুদ্ধদেবের বাড়িতে পৌঁছে যেতে।

রাজনৈতিক জীবনে পরস্পরের বিরুদ্ধে বিপরীত মতাদর্শের ছিলেন বুদ্ধদেব-মমতা। তাকে ‘ক্ষমতাচ্যুত করেই মমতা রাজ্যের শাসনক্ষমতা দখল করেন। কিন্তু তার পর থেকে তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক অটুট থেকেছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর