শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বেনাপোল সীমান্তে ৯টি স্বর্ণের বারসহ আটক ১

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

বেনাপোলের দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৯টি স্বর্ণের বারসহ মনোয়ার হোসেন (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার সকাল ৯টার দিকে দৌলতপুর সীমান্তের ধগলীর মাঠ থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

আটক মনোয়ার হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, সকালে গোপন সংবাদে তারা জানতে পারেন দৌলতপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে। এর ভিত্তিতে ২১ বিজিবির একটি দল সীমান্তের ধগলীর মাঠ নামক স্থানে গোপনে অবস্থান করেন। এ সময় এক ব্যক্তি একটি ব্যাগ হাতে নিয়ে সীমান্তের দিকে এলে বিজিবির সন্দেহ হলে তাকে আটক করে। পরে তার ব্যাগ তল্লাশি করে ৯টি স্বর্ণের বার পাওয়া যায়।

জব্দকৃত স্বর্ণের বারের ওজন এক কেজি ৬৮ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৯ লাখ টাকা বলে জানায় বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, ‘আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ণের বারগুলো যশোর সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর