শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

বেলজিয়ামে স্কুল বাসে ট্রেনের ধাক্কা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২২ টাইম ভিউ
বেলজিয়ামে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ নিহত ৪

বেলজিয়ামের বুগেনহাউট শহরে লেভেল-ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে একটি স্কুল মিনিভ্যানের সংঘর্ষে বিশেষ চাহিদাসম্পন্ন দুই শিশুহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার ভোরে রাজধানী ব্রাসেলস থেকে প্রায় ২৩ কিলোমিটার (১৪ মাইল) উত্তরে বুগেনহাউট স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসটি মোট সাতজন ছাত্রছাত্রীকে তাদের স্কুলে নিয়ে যাচ্ছিল।

নিহতদের মধ্যে ১২ ও ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের পাশাপাশি এই দুর্ঘটনায় ৪৯ বছর বয়সী চালক এবং ২৭ বছর বয়সী একজন তত্ত্বাবধায়কও নিহত হয়েছেন। অন্যরা সামান্য আহত হয়েছেন। ঘটনাস্থলে, রেললাইনের কাছে একটি সাদা মিনিভ্যান কাত হয়ে পড়ে ছিল, যার সামনের অংশটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে গিয়েছিল।

স্থানীয় পুলিশের মুখপাত্র অ্যান বার্গার বলেছেন, দুর্ঘটনাটি ঘটার সময় ক্রসিংটির নিরাপত্তা বেষ্টনী নামানো ছিল। তবে কীভাবে ভ্যানটি বেষ্টনী ভেদ করে ট্রেনের পথে চলে এলো তা স্পষ্ট নয়। রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী সংস্থা ইনফ্রাবেলের একজন মুখপাত্র বলেছেন, ট্রেন চালক জরুরি ব্রেক কষেছিলেন, কিন্তু ধাক্কাটি ছিল অত্যন্ত তীব্র। তবে ট্রেনটির প্রায় ১০০ জন যাত্রীর কেউই গুরুতর আহত হননি।

প্রসঙ্গত, ইউরোপের তৃতীয় সর্বোচ্চ ঘনত্বের রেল নেটওয়ার্ক রয়েছে বেলজিয়ামে। প্রায় ৩ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের প্রায় ৮০ শতাংশ বিদ্যুতায়িত এবং উন্নত। তবে দেশটিতে প্রায়ই লেভেল-ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটে। ইনফ্রাবেলের ওয়েবসাইট অনুসারে, ২০২১ সাল থেকে এই ধরনের ১৬৮টি দুর্ঘটনায় ৩৬ জন মারা গেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর