বুধবার, ০৬ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির মমতা পদত্যাগ না করলে বরখাস্তের দাবি: হিমন্ত বিশ্ব শর্মা ব্যানার ছেঁড়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি ছাত্রদল-হল সংসদ হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৮৬ বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ মামলায় লামিন কারাগারে বিশেষ অভিযানে বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইরান চুক্তি করতে চায়, দেশটি টিকে থাকার চেষ্টা করছে : ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখনও বহাল, হরমুজ প্রণালিও খোলা: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে: ডা. জুবাইদা রহমান

ব্যানার ছেঁড়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি ছাত্রদল-হল সংসদ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৫ টাইম ভিউ
ব্যানার ছেঁড়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি ছাত্রদল-হল সংসদ

ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও হল সংসদের নেতাকর্মীরা। মঙ্গলবার (৫ মে) রাত ১০টার পর হাজী মুহম্মদ মুহসীন হলের প্রধান ফটকে এই ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।জানা গেছে, সম্প্রতি শাহবাগ থানার ভেতরে হল সংসদের সংস্কৃতি সম্পাদক জুলহাসের কানের পর্দা ফাটিয়ে দেওয়া অভিযুক্ত হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসাইন রবিনের শাস্তি চেয়ে হলে ব্যানার লাগানো হয়। মুহসীন হল সংসদের উদ্যোগে লাগানো এই ব্যানার আজ রাতে ছিঁড়ে ফেলেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

পরে এ ঘটনাকে কেন্দ্র করে হলের সামনে মুখোমুখি অবস্থান নেন ছাত্রদল ও হল সংসদের নেতাকর্মীরা। রাত পৌনে ১১টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ঘণ্টা ধরে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে, হল সংসদের সহ-সভাপতি (​ভিপি) ​ছাদিক হোসেন শিকদার প্রেরিত এক বার্তায় বলা হয়, রবিনের বিচার দাবি করে হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের পক্ষ থেকে টানানো ব্যানার ছাত্রদলের নেতাকর্মীরা ছিঁড়ে ফেলেছে। ব্যানার ছিঁড়তে বাধা দিলে মুহসীন হল ছাত্রদল হল সংসদের নেতাদের উপর হামলা চালিয়েছে।

এতে আরও বলা হয়, এই ন্যক্কারজনক ঘটনা এবং হলের বর্তমান সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাত ১১টা ১৫ মিনিটে হল গেট প্রাঙ্গণে ​সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে এতে বলা হয়।সূত্র :ডেইলি ক্যাম্পাস

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর