শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ব্রহ্মপুত্রে গোসলে নেমে নিখোঁজ ৪ শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ টাইম ভিউ

কুড়িগ্রামের নাগেশ্বরীর ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ায় ৪ শিশুর মধ্যে মো. আতিক হোসেন (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে এ মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আতিক হাসান নারায়ণপুর ইউনিয়নের অষ্টাশির চর গ্রামের আহাদ আলীর ছেলে। এ ঘটনায় তার কন্যা শিশু আঁখিসহ এখনও তিন শিশু নিখোঁজ রয়েছে।

স্থানীয়রা জানান, গতকাল বুধবার বিকেলে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাঘমারা গ্রামের ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ৪ শিশু নিখোঁজ হয়। নিখোঁজ শিশু ৪ জনের মধ্য আপন ভাই বোন আতিক হাসান ও আঁখি ছিল। সকালে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ভগবতীপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে আতিক হাসানের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে আতিকের পরিবারকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান জানান, সকালে নিখোঁজ চার শিশুর মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর