শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৭২ টাইম ভিউ

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই নারী। দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ জানিয়েছে, শুক্রবার (১৭ অক্টোবর) রাতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাটি স্থানীয় সময় রাত ৮টার কিছু আগে ঘটে। বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে যানটি বিপরীত লেনে ঢুকে পড়ে এবং রাস্তার পাশে থাকা পাথরে ধাক্কা খেয়ে একটি বালুর বাঁধে গিয়ে আঘাত করে উল্টে যায়। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়, পরে হাসপাতালে আরও কয়েকজন মারা যান।ফেডারেল হাইওয়ে পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে ১১ জন নারী ও ৪ জন পুরুষ। আহতদের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, চালক হালকা আঘাত পেয়েছেন এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের ধারণা, দুর্ঘটনার সময় যাত্রীদের কেউ কেউ সিটবেল্ট না বেঁধেই বসেছিলেন, যা হতাহতের সংখ্যা বাড়াতে ভূমিকা রাখতে পারে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও তদন্তাধীন বলে জানিয়েছে ব্রাজিল পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর