বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শুধু দেখা যাওয়াই যথেষ্ট নয়’, হলিউডে দক্ষিণ এশীয় প্রতিনিধিত্ব নিয়ে মৈত্রেয়ী পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি সেপ্টেম্বরে ১৯ দিনেই দেশে এলো ২৩ হাজার কোটি টাকা রেমিট্যান্স বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫ এবার প্যাকেটজাত তরল দুধের দাম ১০ টাকা বাড়ল বাংলাদেশে শিক্ষিত তরুণদের মধ্যে বেকার ৩৬ শতাংশ: আইএমএফ ইরানের সব এয়ারলাইনসের ওপর কঠোর মার্কিন নিষেধাজ্ঞা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ মিলল ঝোপঝাড়ে দূরপাল্লার বাসে কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ মিলল ঝোপঝাড়ে

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ টাইম ভিউ
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ মিলল ঝোপঝাড়ে
ছবি-সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর মিম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিদ্যাকুট বড়বাড়ি এলাকার একটি পুকুরপাড়ের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিম ওই এলাকার মিজান মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে দাদার বাড়ি থেকে একই এলাকার নানার বাড়িতে গরুর মাংস নিয়ে যাওয়ার সময় মিম নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ওই দিন সন্ধ্যায় শিশুটির দাদা ফিরোজ মিয়া নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে পুকুরপাড়ের ঝোপঝাড়ে মিমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার পর তার দাদা ফিরোজ মিয়া থানায় জিডি করেছিলেন। সোমবার বিকেলে পুকুরপাড়ের ঝোপঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর