শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৯১ টাইম ভিউ

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর স্টেশনের কাছে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে লোপলাইনে বগি লাইনচ্যুৎ হওয়ায় আপ এবং ডাউন মেইন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তালশহর স্টেশন মাস্টার মো. নাজমুল হোসেন জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের একটি বগির ৪টি চাকা লোপলাইনে লাইনচ্যুত হয়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পাশাপাশি আপ এবং ডাউন লাইন স্বাভাবিক থাকায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি। দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী দল এসে ঘটনাস্থলে কাজ শুরু করেছে। আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে লাইনটি ক্লিয়ার হয়ে যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর