শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ভারতীয় সব ধরনের মশলা আমদানিতে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১০৬ টাইম ভিউ

ভারতীয় মসলা আমদানির ক্ষেত্রে অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যের খাদ্য পর্যবেক্ষণ সংস্থা। বুধবার (১৬ মে) সংস্থাটি প্রথমবারের মতো ভারতীয় মসলা আমদানিরে ক্ষেত্রে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার কথা জানালো। সম্প্রতি ভারতীয় দুইটি কোম্পানির মসলায় মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান পাওয়া যায়। এরপরই ভারতীয় মসলা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ভারতের এমডিএইচ কোম্পানির তিনটি ও এভারেস্টের একটি মসলা বিক্রিতে প্রথমে নিষেধাজ্ঞা দেয় হংকং। অভিযোগ করে বলা হয়, এই কোম্পানি দুইটির মসলায় মানবদেহে ক্যানসার সৃষ্টিকারী পেসটিসাইড ইথিলিন অক্সাইড রয়েছে।এরপর সিঙ্গাপুর এভারেস্টের মসলা বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়। পরবর্তীসময়ে নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, ভারত ও অস্ট্রেলিয়া ওই দুই কোম্পানির মসলার ক্ষেত্রে নজরদারির কথা জানায়।

যুক্তরাজ্যের ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি (এফএসএ) জানিয়েছে, উদ্বেগের আলোকে ভারতীয় মসলা আমদানির ক্ষেত্রে অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ঠিক কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তা স্পষ্ট করে জানায়টি সংস্থাটি।

ভারতে এ দুই কোম্পানির গুঁড়া মসলা ব্যাপক জনপ্রিয় এবং ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকাতেও রপ্তানি করা হয়। ইথিলিন অক্সাইড একটি গন্ধহীন রাসায়নিক। অত্যধিক পরিমাণে থাকলে তা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর, এতে ক্যানসার পর্যন্ত হতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর