শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ভারতের পাঞ্জাবে স্ট্যাচু অব লিবার্টির

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১২২ টাইম ভিউ

স্ট্যাচু অব লিবার্টি মানেই যুক্তরাষ্ট্রে এর দেখা মিলবে, তবে এর দেখা এখন ভারতের পাঞ্জাব রাজ্যের তারান এলাকাতে মিলবে। নির্মাণাধীন একটি ভবনের ওপর বিশ্বের সপ্তম আশ্বর্য স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকা বা প্রতিরূপ নির্মাণ করেছে স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ভিডিও বেশ সারা ফেলেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, পাঞ্জাবের স্থানীয়রা স্ট্যাচু অফ লিবার্টির প্রতিরূপ তৈরি করে নিউ ইয়র্ক সিটির একটি অংশ তাদের এলাকায় ফুটিয়ে তুলেছেন।

ইন্টারনেটজুড়ে এখন আলোচনার ঝড় তুলেছে এটি। এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী অলোক জৈনের শেয়ার করা ভিডিওটিতে স্থানীয়দের বিল্ডিংয়ের ছাদে স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকা স্থাপন করতে দেখা যায়। নির্মাণস্থলে থাকা একটি ক্রেনসহ ভিডিওতে পুরো ভবনটি দেখানো হয়েছে।
ভিডিওটি শেয়ার করে জৈন লিখেছেন, ‘পাঞ্জাবের কোনো এক এলাকায় তৃতীয় স্ট্যাচু অব লিবার্টি স্থাপন করা হয়েছে।

শেয়ার করার পর থেকে ভিডিওটি ৩ লাখ ১৬ হাজারের বেশি ভিউ এবং ২ হাজার ৩০০ লাইক ও বেশ কয়েকটি মন্তব্য পড়েছে।

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটা একটি পানির ট্যাংক হতে পারে। আপনি পাঞ্জাবে উড়োজাহাজ, এসইউবি গাড়িসহ নানা আকৃতির পানির ট্যাংক দেখতে পাবেন।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘আপনি যদি আপনার কাঙ্ক্ষিত দেশের ভিসা না পান, তখন যা হয়।

তৃতীয় একজন মন্তব্য করেছেন, ‘৫ বছর আগে আমরা পাঞ্জাবে একটি গবেষণা চালিয়েছিলাম এবং অবাক হয়েছিলাম যে, অনেক পরিবার বিমান, স্ট্যাচু অব লিবার্টির মূর্তি, বিগ বেন (লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকার সংসদ ভবনের উত্তরাংশের ক্লক টাওয়ারে অবস্থিত সুবিশাল ঘণ্টা) ইত্যাদির মতো পানির ট্যাংক বসিয়েছে। এভাবে তারা অন্যদের দেখাতো ছেলে বা পরিবারের কোনো সদস্য বিদেশে চলে গেছে (এমনকি তারা সেখানে ট্যাক্সি চালালেও)।’

চতুর্থ একজন রসিকতা করে বলেন, ‘এখন স্ট্যাচু অব লিবার্টি দেখতে এই বাড়িতে যেতে পারেন, নিউ ইয়র্কে উড়ে যেতে হবে না।’ উল্লেখযোগ্যভাবে এই অঞ্চলটির মানুষ বিল্ডিং বা বাড়ির ছাদে বিভিন্ন আকারে পানির ট্যাংক বানিয়ে থাকেন।

সূত্র : এনডিটিভি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর