বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপকে কেন্দ্র করে মোহাম্মদপুরে বিএনপির ২ নেতাকে কুপিয়ে জখম প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনন্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা সংসদে সুযোগ সীমিত, তাই রাজপথে জামায়াত: শফিকুর রহমান নতুন ইউনিফর্মে ফিরল বাংলাদেশ পুলিশ বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৬৭ হাজার শিক্ষার্থী সিলেটে কিশোরী ধর্ষণের দায়ে ২ যুবকের মৃত্যুদণ্ড বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলো ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল তিনটি নতুন উপজেলা ও একটি থানার অনুমোদন দিয়েছে সরকার ভেনেজুয়েলায় ভূমিকম্প: উদ্ধার অভিযানে ৯০০ মার্কিন সেনা মোতায়েন

ভারতে চলন্ত স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪ টাইম ভিউ
ভারতে চলন্ত স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৮

ভারতের রাজস্থানে চলন্ত একটি স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২২ জন। মঙ্গলবার (৩০ জুন) রাত আড়াইটার দিকে দৌসা জেলার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের উদ্দেশে যাওয়া বাসটি দ্রুতগতিতে চলছিল। এ সময় একটি ট্রেইলারের সঙ্গে সংঘর্ষ হলে বাস ও ট্রেইলার উভয়েই আগুনে পুড়ে যায়। আগুন লাগার পর বাসের ভেতরে আটকে পড়া যাত্রীরা চিৎকার করে সাহায্য চাইছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ওপরের বার্থে ঘুমিয়ে থাকা কয়েকজন যাত্রী ধাক্কায় নিচে পড়ে যান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন দগ্ধ হয়ে এবং দুজন মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা গেছেন। বেশিরভাগ যাত্রীই তখন ঘুমন্ত অবস্থায় ছিলেন। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে। আহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু, তাদের দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, বাসচালকের ঘুমিয়ে পড়া অথবা অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে। আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু হয় বলে জানান তারা। এছাড়া বাসের লাগেজ বগিতে বিপুল পরিমাণ সিগারেট ছিল, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হতে পারে বলেও অভিযোগ উঠেছে।

প্রশাসন দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তের কাজ চালিয়ে যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর