শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ভেনেজুয়েলায় সরাসরি সামরিক হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৭৪ টাইম ভিউ

ক্যারিবিয়ান অঞ্চলে টানা কয়েকদিন ছোট ছোট নৌকায় হামলা চালানোর পর এবার সরাসরি ভেনেজুয়েলায় হামলা চালানোর পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ নিয়ে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। শনিবার (২৫ অক্টোবর) তিনটি সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

ভেনেজুয়েলা নিয়ে মার্কিনিরা বড় ধরনের কোনো পরিকল্পনা করছে যার ইঙ্গিত পাওয়া গেছে গতকাল শুক্রবার। এদিন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ নৌবাহিনীর সবচেয়ে আধুনিক রণতরী ফোর্টকে ইউরোপ থেকে ক্যারিবিয়ান অঞ্চলে যাওয়ার নির্দেশ দেন। সিএনএন বলেছে, ভেনেজুয়েলায় কোকেইন অবকাঠামো এবং মাদক চোরাচালানের রুট লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা হচ্ছে।

ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা সংস্থা সিআইকে ভেনেজুয়েলার ভেতর গোপন অভিযান চালানোর অনুমতিও দিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের অভিযোগ ভেনেজুয়েলা ব্যাপক মাদক উৎপাদন করে এবং সেগুলো তাদের দেশে পাঠায়। এই মাদকের ‘স্রোত’ বন্ধ করতে মাদকবাহী নৌকাতে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। যদিও অভিযোগ আছে সাধারণ জেলেদের নৌকা লক্ষ্য করেও অনেক সময় হামলা চালানো হয়।

সামরিক হামলার আগে কূটনৈতিক উপায়ে ভেনেজুয়েলার সঙ্গে এই সমস্যা সমাধানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না যুক্তরাষ্ট্র। তবে গত কয়েক সপ্তাহ ধরে নিকোলাস মাদুরোর সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে মার্কিন প্রশাসন। সিএনএন জানিয়েছে, ভেনেজুয়েলায় ব্যাপক হারে কোকেইন উৎপাদন করা হয় এমন কোনো তথ্য জানা যায় না। কিন্তু তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানের জন্য মাদুরো সরকারকে দায়ী করার চেষ্টা করছে ট্রাম্প সরকার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর