শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গুপ্তহত্যার পরিকল্পনায় ৬ বিদেশি নাগরিককে গ্রেফতার

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৮ টাইম ভিউ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গুপ্তহত্যার পরিকল্পনার অভিযোগে ছয় বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন মার্কিন, দু’জন স্প্যানিশ ও একজন চেক প্রজাতন্ত্রের নাগরিক। স্থানীয় সময় শনিবার, দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য জানান ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী।

তার অভিযোগ, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র ষড়যন্ত্রের অংশ হিসেবে মাদুরোসহ ভেনেজুয়েলা সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যার উদ্দেশ্যে-ই এই বিদেশিরা দেশটিতে এসেছিলেন।

তবে, মার্কিন পররাষ্ট্র দফতর নিকোলাস মাদুরোর বিরুদ্ধে এই কথিত হত্যার ষড়যন্ত্রে সিআইএ-র জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

উল্লেখ্য, ভেনেজুয়েলার সবশেষ নির্বাচনে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলে পশ্চিমারা। দু’দিন আগেই প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ১৬ সহযোগীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর