শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ভৈরবে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

কিশোরগঞ্জের ভৈরবে সোহেল নামে এক অটোরিকশাচালককে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন। কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু নাসের ফারুক সঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ভৈরব উপজেলার বাঁশগাড়ী গ্রামের মৃত আবু তাহের মিয়ার ছেলে মো. কাজল (৩৪), ভাটি কৃষ্ণনগর গ্রামের খোকা মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া (২৫), ছনহুরা গ্রামের মো. আবু মিয়ার ছেলে মো. রাব্বানী (২৬) এবং একই এলাকার মৃত আ: লতিফ মিয়ার ছেলে মো. লিটন মিয়া (২৬)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২২ সেপ্টেম্বর সোহেল ওরফে বদর খন্দকারকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল হান্নান খন্দকার বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। ২০২১ সালের ২২ নভেম্বর চার জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন পিবিআইয়ের পরিদর্শক মো. জামিল হোসেন জিয়া। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর