শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ভোটের ফল ঘোষণার দিন ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

লোকসভা নির্বাচনের ফল নিয়ে যখন গোটা ভারত উত্তাল, ঠিক সেদিনই মহারাষ্ট্রের নাসিকে বিধ্বস্ত হয়েছে একটি সুখোই ৩০এমকেআই যুদ্ধবিমান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার (৪ জুন) নাসিকের একটি মাঠে বিধ্বস্ত হয় বিমনটি। এর পাইলট এবং কো-পাইলট নিরাপদে বের হতে সক্ষম হলেও, তারা সামান্য আঘাত পেয়েছেন।

শিরাসগাঁও গ্রামের কাছে একটি মাঠে বিমানটি বিধ্বস্ত হয় বলে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, দুই ইঞ্জিনের বিমানটি মাঠে বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায় এবং পরে ধোঁয়া উড়তে দেখা গেছে। দুর্ঘটনাস্থলের কাছে ভিড় জমান স্থানীয়রা। বিমানটি মহারাষ্ট্রের নাসিকের ওজার থেকে উড্ডয়ন করেছিল এবং এটি টেস্ট ফ্লাইট ছিল বলে জানা গেছে। পাইলটরা বিমানটিতে প্রযুক্তিগত ত্রুটির কথা জানিয়েছেন। পুলিশ ও জরুরি পরিষেবা ঘটনাস্থলে পৌঁছেছে এবং পাইলটদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর