শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

ভোটের মাঠে হামলার শিকার হিরো আলম,হাসপাতালে ভর্তি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১১৯ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : হামলার শিকার ঢাকা-১৭ আসনের আলোচিত প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সোমবার বিকালে উপনির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে তিনি হামলার শিকার হয়েছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, ‘আমি সারাদিন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছি। বিকেল তিনটা পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর হামলা চালায়।’

জানা গেছে, মারধরের পর হিরো আলমকে রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে হিরো আলম বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শনে গিয়ে বলেন, ‘কেন্দ্রগুলো থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। আমার সঙ্গে কয়েকজন এজেন্ট আছে, তাদেরও বের করে দেয়া হয়েছে। তাদের মোবাইল কেড়ে নেয়া হয়েছে। এই নির্বাচন সুষ্ঠু হবে কি-না জানি না।’

তিনি আরও বলেন, ‘আমাদের এজেন্টদের বের করে দিয়ে তারা একতরফা ভোট করার চেষ্টা করছে। তা না হলে কেন আমাদের এজেন্টদের বের করে দেয়া হবে? মহিলা এজেন্টরাও ছাড় পাননি, তাদেরও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়েছে।’

হিরো আলম বলেন, ‘ফলাফল কী হবে সেটা বিষয় না, আমরা শেষ সময় পর্যন্ত দেখব। দেখতে চাই তারা আমাদের ওপর কত অত্যাচার করতে পারে। নির্বাচন কমিশনে বিষয়টি জানানোর পর বলল, তারা দেখবে। এভাবে চললে তাদের ওপর আস্থা রাখা সম্ভব নয়।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর