শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
ইরান ও রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প মব সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী সাকি অপ্রতীম হত্যার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ, কিছু ‘ক্লু’ পাওয়া গেছে :পুলিশ সুপার অপ্রতিম হত্যায় জড়িত সন্দেহে ৩ জন আটক ফের যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত মিরপুরে চলন্ত দুটি বাসে আগুন খুলনায় ‘চুরির অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা প্রধানমন্ত্রীর বাসায় ১ অক্টোবর থেকে চালু হবে সৌরবিদ্যুৎ: প্রতিমন্ত্রী নতুন পে-স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে মুন্সীগঞ্জে নিহত চার

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় বাইরের কোনো শক্তি নাক গলাতে পারবে না: ইরান

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ টাইম ভিউ
মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় বাইরের কোনো শক্তি নাক গলাতে পারবে না: ইরান
ছবি-সংগৃহীত

মধ্যপ্রাচ্যের টেকসই নিরাপত্তা এই অঞ্চলের বাইরের কোনো শক্তির মাধ্যমে নির্ধারিত হতে পারে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার ‘গ্লোবাল টাউন হল ২০২৬’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আরাগচি বলেন, বড় শক্তির স্বার্থে আন্তর্জাতিক আইন উপেক্ষা করা হলে আইনের শাসন নিয়ে কথা বলার সুযোগ থাকে না।

তিনি বলেন, জাতিসংঘের মতো প্রতিষ্ঠানগুলো যদি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারীদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ হয়, তাহলে এসব প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ও বৈধতা ক্ষতিগ্রস্ত হওয়াই স্বাভাবিক।

বর্তমান বিশ্বে বহুপক্ষীয় ব্যবস্থার প্রয়োজন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি বলেও মন্তব্য করেন আরাগচি। তিনি বলেন, প্রতিটি যুদ্ধের মূল্য যুদ্ধক্ষেত্রের বাইরেও বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়। যুদ্ধের খরচ করদাতাদের বহন করতে হলেও সবচেয়ে ভারী মূল্য দিতে হয় সাধারণ মানুষকে জীবন, রক্ত, ঘরবাড়ি, ভবিষ্যৎ ও নিরাপত্তার বিনিময়ে।

আরাগচি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সংলাপ, আস্থা তৈরি, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমেই টেকসই নিরাপত্তা অর্জন করা সম্ভব। বিদেশি শক্তির সামরিক উপস্থিতি কিংবা তাদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার মাধ্যমে এ অঞ্চলে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। সূত্র: আল জাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর