শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন ভূপাতিত করতে সহায়তা করেছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৯৩ টাইম ভিউ
মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন ভূপাতিত করতে সহায়তা করেছে ইউক্রেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশকে দেখিয়েছে, কীভাবে তাদের ইন্টারসেপ্টরগুলো ইরানের উৎক্ষেপিত শাহেদ ড্রোন ভূপাতিত করতে সাহায্য করতে পারে। শুক্রবার এক্স-এ এক পোস্টে তিনি এ দাবি করেছেন।

গত সপ্তাহে জেলেনস্কি মধ্যপ্রাচ্য সফর করেন। ওই সময় উপসাগরীয় দেশগুলো ইরানের পক্ষ থেকে প্রতিদিনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সম্মুখীন হচ্ছিল। শাহেদ ড্রোন মোকাবেলায় ইউক্রেনের বহু বছরের অভিজ্ঞতা রয়েছে, যা তেহরান রাশিয়াকে সরবরাহ করেছিল।

জেলেনস্কি এক্স-এ লিখেছেন, “আমরা আমাদের সামরিক বিশেষজ্ঞদের মধ্যপ্রাচ্যে পাঠিয়েছি, যার মধ্যে ইন্টারসেপ্টর ড্রোন এবং ইলেকট্রনিক যুদ্ধের বিশেষজ্ঞরাও রয়েছেন। আমরা কয়েকটি দেশকে দেখিয়েছি কীভাবে ইন্টারসেপ্টর দিয়ে কাজ করতে হয়। আমরা কি ইরানের ‘শাহেদ’ ধ্বংস করেছি? হ্যাঁ, করেছি। আমরা কি শুধু একটি দেশে তা করেছি? না, বেশ কয়েকটি দেশে। এবং আমার মতে, এটি একটি সাফল্য।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর