শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত

মধ্যপ্রাচ্যে গাইডেড মিসাইল সাবমেরিন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৯১ টাইম ভিউ

ইরানের দেয়া হুমকি মোকাবেলা করতে এবার ইসরায়েলকে গাইডেড মিসাইল দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে ফোন করে এ পদক্ষেপের কথা জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। খবর আনাদোলুর।

প্রতিবেদনটিতে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন রবিবার (১১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে। পেন্টাগন জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়য়াভ ক্যালেন্টকে ফোন করে এ বিশয়ে নিশ্চিত করেছেন। তেলআবিবকে রক্ষায় গাইডেড মিসাইলবাহী একটি সাবমেরিন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

পেন্টাগন এক বিবৃতিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে আরো বলা হয়, ইসরায়েলকে রক্ষায় যা করা দরকার, তার সবকিছুই করবে যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে আরো বলা হয়, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন ও ইউএসএস রোসোভেল্টকেও সেন্ট্রাল কমান্ড এলাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এগুলোতে প্রয়োজনীয় সংখ্যক গাইডেড মিসাইল ও এফ-৩৫সি যুদ্ধবিমান পাঠানোর নির্দেশ দিয়া হয়েছে।

গাইডেড মিসাইল বহনকারী সাবমেরিন ইউএসএস জর্জিয়াকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পেন্টাগন আরো জানিয়েছে, ইরান ও লেবাননের হিজবুল্লাহর হুমকির পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ইসরায়েল। এ নিয়ে গোটা মধ্যপ্রচ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এ অঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই ওই সাবমেনির পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর