শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

মমতা ও শুভেন্দুর মোবাইল বাজেয়াপ্ত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৯৪ টাইম ভিউ
মমতা ও শুভেন্দুর মোবাইল বাজেয়াপ্ত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দুই হেভিওয়েট প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একটি গণনাকেন্দ্র পরিদর্শনকালে কমিশনের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়।

সোমবার (৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কলকাতার একটি গণনাকেন্দ্রে প্রবেশের সময় নির্বাচন কর্তৃপক্ষ তাদের ফোন নিয়ে নেয়। নিয়ম অনুযায়ী, ভোট গণনার কেন্দ্রে মোবাইল ফোন বহন করা নিষিদ্ধ থাকায় এ পদক্ষেপ নেওয়া হয়। সূত্রের তথ্য অনুযায়ী, শহরের সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে স্থাপিত ওই গণনাকেন্দ্রে ঢোকার সময় এই ব্যবস্থা কার্যকর করা হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা মেনেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ফোনগুলো সংগ্রহ করেন।

এদিকে, একই দিনে ওই কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিরূপ পরিস্থিতির মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তার গাড়ির সামনে কিছু বিরোধী সমর্থক স্লোগান দিলে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা জোরদার করা হয় এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়। অন্যদিকে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভোটের ফলাফল ঘিরে উত্তেজনার মধ্যে কলকাতায় মমতার বাসভবনের বাইরে বিরোধী দলের সমর্থকেরা স্লোগান দেন।

এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় দলীয় কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, ফলাফল ঘোষণার ক্ষেত্রে পক্ষপাতের আশঙ্কা রয়েছে এবং নির্দিষ্ট কৌশলের অংশ হিসেবে প্রতিপক্ষের ফল আগে প্রচার করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্রে গণনা প্রক্রিয়া ব্যাহত হয়েছে এবং কিছু ইভিএম নিয়েও প্রশ্ন উঠেছে। দলীয় কর্মীদের উদ্দেশে তিনি নির্দেশ দেন, গণনাকেন্দ্র ছেড়ে কোথাও না যেতে এবং দায়িত্বস্থলেই অবস্থান করতে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর