মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে-গুলি করে হত্যা মস্তিষ্ক সুস্থ রাখতে সহায়ক ১০ খাবার, স্মৃতি ও মনোযোগের জন্য যা রাখতে পারেন খাদ্যতালিকায় বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান পল্লবীতে সাংবাদিকের বাসায় হামলা, গুলিবর্ষণের অভিযোগ ২৫ দিনে ‘ঘুষ.সাইট’–এ প্রায় ১৯ হাজার অভিযোগ, ঘুষ চাওয়ার অঙ্ক কত তিন সিনেমা নিয়ে ফিরছেন ববি, নতুন চরিত্রে দর্শকের সামনে আসার অপেক্ষা গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগ চান এলজিআরডি মন্ত্রী আসিফ নজরুলের নির্দেশেই ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি

মরক্কোর ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৫ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : মরক্কোর ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে। আহতের সংখ্যাও ২ হাজারের বেশি বলে জানা যাচ্ছে। ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। জোরকদমে চলছে উদ্ধারকাজ। বিশ্বের নানা প্রান্ত থেকে মরক্কোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।

আফ্রিকার উত্তর-পশ্চিমের ছোট পাহাড়ি দেশ মরক্কো। শুক্রবার রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে দেশটি। স্থানীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১১টা নাগাদ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৮। এর পর ছোট ছোট কয়েকটি আফটার শকেও কেঁপেছে মরক্কো। মারাকাশ শহর থেকে ৭২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

রাতে যে সময় কম্পন অনুভূত হয়, অনেকেই তখন ঘুমোচ্ছিলেন। ভূমিকম্পের প্রতিঘাতে একাধিক বাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। গত ৬০ বছরে মরক্কো এত বীভৎস প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়নি।

মরক্কোর ঠিক পূর্ব দিকেই রয়েছে আর এক আফ্রিকান দেশ আলজেরিয়া। গত কয়েক দশক ধরে ধারাবাহিকভাবে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। বছর দুয়েক আগে মরক্কোর সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করেছিল আলজেরিয়া। আলজেরিয়া থেকেও ত্রাণসামগ্রী এসে পৌঁছেছে মরক্কোতে।

আফ্রিকান দেশটির পাশে দাঁড়িয়েছে আমেরিকাও। প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আমেরিকা থেকে মরক্কোর সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখা হয়েছে। মরক্কোতে আমেরিকার যে সমস্ত নাগরিক আছেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে, উদ্ধারকাজে প্রয়োজনীয় সব রকম সাহায্য করছে আমেরিকা। অর্থনৈতিকভাবেই দেশটির পাশে দাঁড়ানো হয়েছে।

এ ছাড়াও, তুরস্ক, কাতার, ফ্রান্স, জার্মানি, ইজরায়েল, দুবাই, জর্ডান থেকে মরক্কোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। ফ্রান্সের একটি মোবাইল অপারেটর এক সপ্তাহের জন্য মরক্কোতে বিনামূল্যে পরিষেবা দেওয়ার কথা জানিয়েছে। ভূমিকম্পে মৃতদের উদ্দেশে শোকজ্ঞাপনের জন্য মরক্কোয় তিন দিনের জাতীয় শোক পালিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর