শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

মাধবপুরে অমৃত বনাজী ঔষধালয়ে ওপেন বিক্রি করা হচ্ছে যৌন উত্তেজক ঔষধ

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৭০ টাইম ভিউ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর বাজারের নাছিরনগর রোডে অমৃত বনাজী ঔষধালয় নামক এক ফার্মেসীতে ওপেন বিক্রয় করা হচ্ছে মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ঔষধ।

ডাক্তারের প্রেসকিপশন বিহীনভাবে দীর্ঘদিন যাবৎ তারা এই ঔষধ বিক্রি করে আসছে। স্টাফ রিপোর্টার মোঃ নজরুল ইসলাম খান তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে তাদের এই ঔষধগুলো বিক্রি করতেই হবে। দোকানের লাইসেন্স সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা সে সম্পর্কে কোন উত্তর দেয়নি। ডা. ইশতিয়াক মামুন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তাকে যৌন উত্তেজক ঔষধ ম্যাক্স আপসহ এ জাতীয় ঔষধ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি সাক্ষাতে বলেন, এই সমস্ত ঔষধ ডাক্তারদের পরামর্শ (প্রেসকিপশন) ব্যতীত কেউ ক্রয় ও বিক্রয় করতে পারবে না।

কিন্তু মাধবপুর বাজারের অমৃত বনাজী ঔষধালয়ে ওপেন বিক্রয় করে যাচ্ছে মানব দেহের মারাত্মক ক্ষতিকর এই ঔষধ। সচেতন মহলের দাবি, এইভাবে যেন তারা প্রেসকিপশন ব্যতীত এই ঔষধ বিক্রয় করতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর