রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার ভারতের সরকার পতনের ডাক! রাজধানীতে দুই দিনে ট্রাফিক আইনে ৩,২৫৭ মামলা, ডাম্পিং ৯০৮ যানবাহন জাতীয় উদ্ভিদ উদ্যানে ‘বন্যপ্রাণের গল্পকথা’, প্রকৃতির পাঠে মুগ্ধ শিশুরা ডেঙ্গু বাড়ছে: সাধারণ জ্বর আর ডেঙ্গু কীভাবে চিনবেন, জানালেন বিশেষজ্ঞরা কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু কে লক্ষ্য করে গুলি সরকারের সাথে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় ‘দৈনিক সময়ের আওয়াজ’ এর পক্ষ থেকে শুভেচ্ছা ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস রাষ্ট্রপতির পদত্যাগ: জামায়াতের ‘শুকরিয়া’, গ্রেপ্তার চায় এনসিপি রাষ্ট্রপতির পদটিকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

মানসিক এক রোগীর থেকে বেরিয়ে এলো ১৫টি কলম!

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২৪৮ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের আব্দুল মোতালেব (৩৫) নামে একজন মানসিক রোগীর পেটের ভিতর থেকে ১৫টি কলম বের করা হয়েছে। আব্দুল মোতালেব বেলকুচি উপজেলার খুকনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

গতকাল শনিবার (২৭ মে) দুপুর ২টার দিকে হাসপাতালের সার্জারি বিভাগীয় প্রধান ডা. জাহিদুল ইসলাম ও কনসালটেন্ট ডা. আমিনুল ইসলাম খান কোনো অপারেশন ছাড়া এন্ডোস্কপির মাধ্যমে কলমগুলো বের করেন।

এদিন রাত ১০টার দিকে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক সায়ফুল ফেরদৌস মুহাম্মদ খায়রুল আতাতুর্ক সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ব্যক্তিটি একজন মানসিক রোগী ছিলেন। বিভিন্ন সময়ে রাস্তা থেকে কুড়িয়ে খাদ্য ভেবে কলমগুলো খেয়ে ফেলেছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে সুস্থ অবস্থায় রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর