শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

মানুষের কামড়ে সাপের মৃত্যু

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৮৮ টাইম ভিউ

সাপের কামড়ে প্রায়ই প্রাণ হারায় মানুষ। কিন্তু এবার উল্টোটা ঘটেছে। মানুষের কামড়ে মারা গেছে সাপ। আশ্চর্যজনক এমন ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যে। শুক্রবার (৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

৩৫ বছর বয়সী সন্তোষ লোহার ভারতীয় রেলওয়ের একজন কর্মী। মঙ্গলবার (২ জুলাই) রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেলেন তিনি।

এ সময় তাকে একটি সাপ কামড়ে দেয়। গভীর রাতে সাপের কামড় খেয়ে কি করবেন বুঝতে না পেরে দিগ্বিদিক শূন্য হয়ে যান। তখন তিনি সাপটিকেই ধরে দুবার কামড়ে দেন।
স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, তখন হঠাৎ একটি প্রচলিত লোককাহিনীর কথা মনে পড়ে তার। সেটা হলো- কামড় দেয়া সাপকে পাল্টা কামড় দিয়ে বিষের ক্ষতিকর প্রভাব নষ্ট করা সম্ভব।
 
ঘটনার পরই সন্তোষকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। চিকিৎসকরা তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেন। দ্রুতই সুস্থ হয়ে ওঠেন সন্তোষ। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় পরদিন সকালেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর