মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল টেকনাফের পাহাড় থেকে রক্তাক্ত তিনজনের লাশ উদ্ধার আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের মঞ্চে’ পরিণত করার চেষ্টায় ট্রাম্প: গালিবাফ নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা উপজেলা পরিষদে এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ স্থাপন করা হচ্ছে: শাহে আলম বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি : অর্থমন্ত্রী ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিন অবরোধ ভেঙে বন্দরে ভিড়ল ইরানি তেলবাহী জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫ টাইম ভিউ
মার্কিন অবরোধ ভেঙে বন্দরে ভিড়ল ইরানি তেলবাহী জাহাজ

মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মধ্যেই একটি ইরানি তেলবাহী জাহাজ দেশের দক্ষিণাঞ্চলের বন্দরে নোঙর করেছে বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। সামরিক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বারবার সতর্কবার্তা ও হুমকি উপেক্ষা করে ‘সিলিকা সিটি’ নামের জাহাজটি আরব সাগর পাড়ি দিয়ে ইরানের জলসীমায় প্রবেশ করে। পরে সেনাবাহিনী ও নৌবাহিনীর সহায়তায় এটি নিরাপদে দক্ষিণের একটি বন্দরে পৌঁছায়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৭টি জাহাজকে তাদের গন্তব্য পরিবর্তন করতে বা ফিরে যেতে বাধ্য করা হয়েছে। অন্যদিকে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইরানকে সহায়তার অভিযোগে ‘এম/টি টিফানি’ নামের একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন বাহিনী। পেন্টাগনের নির্দেশে সোমবার রাতে এই অভিযান চালানো হয়। মূলত ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং দেশটিকে সহায়তাকারী জাহাজগুলোর চলাচল ঠেকাতেই যুক্তরাষ্ট্র এসব পদক্ষেপ নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর