শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
হুতিদের সঙ্গে সরাসরি আলোচনা চলছে :মার্কিন ভাইস প্রেসিডেন্ট ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপে খনন কাজ শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস একযোগে ৯৯ বিচারককে বদলি ও পদায়ন বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি ব্যাংক খাতে নতুন নিয়ম: নিট সম্পদের বেশি শেয়ার কেনা যাবে না ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি : ইসি সুইডিশ কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান ছাড়ার নির্দেশ রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দিতে আইএইএ’র সহযোগিতা চায় বাংলাদেশ

মার্কিন নাগরিকদের সৌদি সফর সফর পুনর্বিবেচনার আহ্বান যুক্তরাষ্ট্রের!

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ টাইম ভিউ
মার্কিন নাগরিকদের সৌদি সফর সফর পুনর্বিবেচনার আহ্বান যুক্তরাষ্ট্রের!
ছবি-সংগৃহীত

সৌদি আরবের আরামকোর স্থাপনা এবং খামিস মুশাইত বিমানঘাঁটিতে পৃথক দু’টি সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিগোষ্ঠী।

বুধবার ইয়েমেনের রাজধানী সানা থেকে হুথিদের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন চলমান সামরিক অভিযান ও অবরোধের জবাবে এসব হামলা চালানো হয়েছে।বিবৃতি অনুযায়ী, প্রথম অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। দ্বিতীয় অভিযানে খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

হুথিদের দাবি, দু’টি হামলাই সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হুথিদের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

বিবৃতিতে আরও বলা হয়, ইয়েমেনে সামরিক অভিযান ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত সৌদি আরবের ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়ে যাবে তারা। মার্কিন নাগরিকদের সৌদি আরব সফর পুনর্বিবেচনার আহ্বান যুক্তরাষ্ট্রের

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেট এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণের বিষয়ে ‘পুনর্বিবেচনা’ করার আহ্বান জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে, “ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করার ঝুঁকি, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, ভ্রমণ-নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যকলাপ সংক্রান্ত স্থানীয় আইন” এই সতর্কতার কারণ।

ঘোষণায় আরও বলা হয়েছে, সৌদি আরবের কিছু এলাকায় ঝুঁকি আরও বেশি। রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেট তাদের নাগরিকদের “সন্ত্রাসবাদের হুমকির” কারণে ইয়েমেন-সৌদি সীমান্ত এলাকায় ভ্রমণ না করারও পরামর্শ দিয়েছে।

জুলাইয়ে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে তীব্র হওয়ার পর থেকে হুথিরা সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর সঙ্গে পুনরায় সংঘাতে জড়িয়েছে।

গোষ্ঠীটি সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পাশাপাশি লোহিত সাগরে দেশটির জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

সূত্র :বিবিসি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর