শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

মুসলিমদের ওপর অসন্তুষ্টি প্রকাশ মায়াবতীর

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৯৩ টাইম ভিউ

লোকসভা নির্বাচনে এবার কোনো আসন পায়নি উত্তরপ্রদেশের আঞ্চলিক দল বহুজন সমাজ পার্টি (বিএসপি)। এ কারণে মুসলিমদের ওপর অসন্তুষ্টি প্রকাশ করেছেন দলটির প্রধান মায়াবতী। তিনি বলেছেন, নির্বাচনে সঠিক প্রতিনিধিত্ব দেওয়া সত্ত্বেও মুসলিম সম্প্রদায় বিএসপিকে বুঝতে পারেনি। গতকাল বুধবার এক বিবৃতিতে মায়াবতী বলেন, ভবিষ্যতে অনেক চিন্তা-ভাবনা করে মুসলিম সম্প্রদায়ের লোকদের নির্বাচনের সুযোগ দেবে তাঁর দল।

২০১৯ সালে সমাজবাদী পার্টির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে ১০টি আসন পায় মায়াবতীর দল। এবারের নির্বাচনে সর্বোচ্চ ৩৫ জন মুসলিমকে মনোনয়ন দিয়েছিল দলটি, তবে একটি আসনও জোটেনি। মায়াবতী বলেন, ‘মুসলিম সমাজ বহুজন সমাজ পার্টির গুরুত্বপূর্ণ অংশ। গত নির্বাচন এবং এবারের নির্বাচনে তাদের যথাযথ প্রতিনিধিত্ব দেওয়া সত্ত্বেও বিএসপিকে বুঝতে পারেনি মুসলিমরা।

মুসলিমদের প্রতি অসন্তুষ্টি ব্যক্ত করে তিনি আরো বলেন, এমন পরিস্থিতিতে তাঁর দল অনেক চিন্তা-ভাবনা করে ভবিষ্যতে মুসলিমদের নির্বাচনের সুযোগ দেবে, যাতে ভবিষ্যতে এবারের মতো বড় পরাজয়ের মুখে না পড়ে দলটি। এ সময় তীব্র গরমের মধ্যে ভোট আয়োজনের সমালোচনা করেন বিএসপির প্রধান। একই সঙ্গে নির্বাচন তিন অথবা চার ধাপে হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

সূত্র : এনডিটিভি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর