শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

মোদির শপথ অনুষ্ঠানে যাবে না তৃণমূল

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৮৬ টাইম ভিউ

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ রবিবার সন্ধ্যায় (স্থানীয় সময়) শপথ নেবেন এনডিএ জোটের নেতা নরেন্দ্র মোদি। শপথের আগে ভবিষ্যদ্বাণীর মতো করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘এই সরকার টিকবে না।’ সেই সঙ্গে মমতা এও জানিয়ে দিলেন, মোদির শপথ অনুষ্ঠানে যাবে না তৃণমূল।

গতকাল শনিবার সন্ধ্যায় কালীঘাটে মমতা সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে মমতা বলেন, “যারা ৪০০ পারের কথা বলতেন, তারা একার ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠতাই অর্জন করতে পারেনি। এটা ভাববেন না যে ইন্ডিয়া জোট সরকার গঠনের দাবি জানায়নি বলে কিছু অঘটন ঘটে যাবে না। আমরা এখন শুধু দেখছি। শেষমেশ নতুন ইন্ডিয়া সরকারই তৈরি হবে।

তার আগে কদিন না হয় ওরা সরকার চালিয়ে নিক।”
খোঁচা দিয়ে মমতা বলেন, ‘কখনও কখনও সরকার একদিন স্থায়ী হয়। কে বলতে পারে এই সরকার ১৫ দিন টিকবে কি না।’

মোদির শপথ অনুষ্ঠানে যাওয়া নিয়ে মমতাকে প্রশ্ন করা তিনি বলেন, ‌‘আমন্ত্রণ পাইনি।

পেলেও আমরা যেতাম না।’
এই প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এই সরকার অগণতান্ত্রিক ও অসাংবিধানিকভাবে গঠন হচ্ছে। আমরা এই সরকারকে আমাদের শুভকামনা দিতে পারছি না। তবে দেশ ও দেশের মানুষকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’

সূত্র : দ্য ওয়াল

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর