সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

যারা আল্লাহর জিম্মায় থাকে

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

হাদিস শরিফে বিশেষ মর্যাদাসম্পন্ন তিন শ্রেণির মানুষের কথা এসেছে। এই তিন শ্রেণির মানুষ সম্পর্কে নবীজি (সা.) বলেছেন, আল্লাহ তাআলা নিজে তাদের জিম্মাদার, দায়িত্বশীল। বড় কেউ কোনো ব্যাপারে আমাদের দায়িত্ব নিলে, জিম্মাদার হলে আমরা আশ্বস্ত হই। আর ক্ষমতাধর প্রভাবশালী কেউ এমন দায়িত্ব নিলে তো আরো বেশি আশ্বস্ত হয়ে উঠি।

অথচ হাদিসে মহানবী (সা.) এমন তিন শ্রেণির মানুষের কথা বলেছেন, যারা আল্লাহর বিশেষ জিম্মায় থাকে। তারা হলো—

এক. এমন ব্যক্তি যে আল্লাহর পথে জিহাদের জন্য বের হয়। তার মৃত্যু পর্যন্ত আল্লাহ নিজে তার জিম্মাদার। যদি সে মারা যায় তাহলে জান্নাতে প্রবেশ করে।

 

আর যদি জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরে আসে তাহলে সওয়াব ও যুদ্ধলব্ধ সম্পদ নিয়ে ফেরে।

দুই. যে আগ্রহ নিয়ে মসজিদে যায়, তার মৃত্যু পর্যন্তও আল্লাহ তাআলা তার জিম্মাদার। যদি সে মারা যায় তাহলে জান্নাতে যাবে। আর যদি ফিরে আসে তাহলে আখিরাতের প্রতিদান তথা সওয়াব নিয়ে ফিরবে।

তিন. যে নিজ বাড়িতে প্রবেশ করার সময় পরিবারের লোকদের সালাম দেয়, আল্লাহ তাআলা তারও জিম্মাদার। (সহিহ মুসলিম, হাদিস : ২৪৯৪)

এই হাদিসে উল্লিখিত তিনটি কাজের ফজিলত শুধু এটা নয় যে আল্লাহ তাআলা তাদের জিম্মাদার। এ ছাড়া আরো বহু ফজিলত আছে। জিহাদ করার, আগ্রহের সঙ্গে মসজিদে যাওয়ার, সালাম দেওয়ার অসংখ্য ফজিলত হাদিসের কিতাবের পাতায় পাতায় আলোচিত হয়েছে। জিহাদ করা, জিহাদে অংশগ্রহণ করা আমাদের জন্য তুলনামূলক কঠিন।

কিন্তু পরের দুটি তো একদম সহজ।

আমরা আমলগুলো করার যথাসম্ভব চেষ্টা করতে পারি। মহান আল্লাহ তাওফিক দান করুন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর