শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম

যুক্তরাজ্যের পার্লামেন্টে যাচ্ছেন রুশনারা আলীসহ ৪ বাঙালি নারী

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১০৮ টাইম ভিউ

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। দলটির হয়ে এবারের নির্বাচনে লড়ে এ পর্যন্ত এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলীসহ বাঙালি নারী। এরমধ্যে রুশনারা আলী টানা পঞ্চমবারের মতো লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হয়েছেন।

রুশনারা ছাড়াও এমপি নির্বাচিত হওয়া অন্যরা হলেন- বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক, রুপা আশা হক ও আফসানা বেগম। এরমধ্যে রুশনারা টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে জিতেছেন। নিকটতম স্বতন্ত্র প্রার্থী আজমল মাশরুরকে হারিয়ে ১৫ হাজার ৮৯৬ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন তিনি।

 

পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন বাংলাদেশি নারী রুপা আশা হক। লেবার পার্টির মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো ২০১৫ সালে এমপি নির্বাচিত হন তিনি। এরপর টানা তিনবার লেবার পার্টির টিকিটে এমপি নির্বাচিত হয়েছেন।

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টানা চতুর্থবার এমপি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির হয়ে লড়ে বিপুল ভোটে জয় পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র ৮ হাজার ৪৬২ ভোট। যেখানে টিউলিপ সিদ্দিক পেয়েছেন ২৩ হাজার ৪৩২ ভোট।

এছাড়া পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউস আসন থেকে এবারের নির্বাচনে লেবার পার্টির টিকিটে জয়লাভ করেছেন আফসানা বেগম। যুক্তরাজ্যের নির্বাচনে প্রথমবারের মতো ২০১৯ সালে এমপি নির্বাচিত হন আফসানা বেগম। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টে সোচ্চার ভূমিকা পালনের পাশাপাশি গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়ে আলোচনায় আসেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর