শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩২ টাইম ভিউ
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, আহত ৫

যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের বোলটনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। রবিবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটেপুলিশ জানিয়েছে, সংঘর্ষে নিহতদের মধ্যে তিনজন যুবক এবং একজন ট্যাক্সি চালক ছিলেন।

নিহতরা হলেন, মোহাম্মদ জিব্রায়েল মুখতার (১৮) ফারহান প্যাটেল (১৮), মোহাম্মদ দানিয়াল (১৯), ট্যাক্সি চালক মাসরব আলি (৫৪ বছর)। আহতদের মধ্যে দুইজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন। আহতদের মধ্যে ২/৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার সময় ভয়াবহ শব্দ এবং গাড়ির ভাঙচুর দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন।

পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে। যারা দুর্ঘটনার সময় ঘটনার দৃশ্য দেখেছেন বা কোনো ভিডিও ধারণ করেছেন, তারা পুলিশকে জানাতে পারেন। পুলিশ নিহতদের পরিবারকে ইতিমধ্যেই খবর দিয়েছে এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি লাল রঙের সিট লিওন গাড়ি ও সিট্রয়েন সি-৪ মডেলের একটি ট্যাক্সির মধ্যে এই সংঘর্ষ হয়। দুর্ঘটনার তীব্রতা এতই বেশি ছিল যে দুটি গাড়িই দুমড়েমুচড়ে যায়।

স্থানীয় কমিউনিটি নেতারা এই দুর্ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তারা সম্প্রদায়ের কাছে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। বোলটনের এই ভয়াবহ দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং পুলিশ ঘটনা তদন্ত চালিয়ে যাচ্ছে। সবশেষ খবরে জানা গেছে, নিহত ৪ জনের বাড়িই সিলেটে। তবে পুলিশের পক্ষ থেকে এখনও তাদের বাংলাদেশের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সূত্র : বিবিসি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর