বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগ ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করার আহ্বান স্পিকারের ঐক্য থাকলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান হাম উপসর্গের রোগী আড়াই লাখ ছাড়াল, একদিনে আরও ৫ মৃত্যু রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর সবাই নিহত কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: এসআরবি এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী প্রথমবারের মতো মুখোমুখি বসছেন শি, পুতিন ও ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য তালিকায় যুক্ত হলো বাংলাদেশ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২৪ টাইম ভিউ
যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য তালিকায় যুক্ত হলো বাংলাদেশ
ছবি-সংগৃহীত

বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়নের সুযোগ উন্মুক্ত করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি)। এখন থেকে বাংলাদেশের অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সংস্থাটির অর্থায়ন পাওয়া যাবে। সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় ডিএফসি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বড় চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ বাড়াতে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডিএফসির অর্থায়ন ও বিনিয়োগের ঝুঁকি কমানোর সুবিধার মাধ্যমে অর্থের অভাব বা ঝুঁকির কারণে আটকে থাকা প্রকল্পগুলো বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

এ উদ্যোগের ফলে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবার পরিধি বাড়ানো এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে আশা করছে সংস্থাটি। ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক জানান, অর্থায়নের যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে সহায়ক বেসরকারি বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, ‘‘উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন হলো পারস্পরিক বাণিজ্য চুক্তি। এই লক্ষ্য অর্জনে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে দুই দেশের সমৃদ্ধি আরও বাড়বে।’’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস এবং দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতির অবস্থান ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। এ অঞ্চলে কৌশলগত মার্কিন বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। মুক্তবাজার অর্থনীতির ভিত্তিতে প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আঞ্চলিক উপস্থিতি বাড়ানো এবং অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে কাজ করছে সংস্থাটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর