শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দিয়ে সরে দাঁড়াচ্ছেন প্রার্থীরা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১২৬ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন লড়াই থেকে আরও এক প্রার্থী সরে দাঁড়িয়েছেন। শুধু সরেই দাঁড়াননি তিনি, মনোনয়ন দৌড়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এ নিয়ে মাত্র কয়েক দিনের ব্যবধানে তিন প্রার্থী ৭৭ বছর বয়সী ট্রাম্পকে সমর্থন জানিয়ে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ালেন। খবর আলজাজিরার।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের পরবর্তী প্রাইমারি নির্বাচন নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের আগমুহূর্তে ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস ট্রাম্পকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

সামাজিক মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় রন বলেন, আমার কাছে স্পষ্ট যে অধিকাংশ রিপাবলিকান প্রাইমারি ভোটার ডোনাল্ড ট্রাম্পকে আরেকটি সুযোগ দিতে চান।

নিউ হ্যাম্পশায়ার প্রাইমারি ভোটের আগে জনমত জরিপে দেখা যায়, ট্রাম্প ও জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালির চেয়ে অনেক পিছিয়ে আছেন রন। এ ছাড়া এর আগে গত সোমবার (১৫ জানুয়ারি) বহুল আলোচিত আইওয়া ককাস নির্বাচনে ট্রাম্পের কাছে বড় ব্যবধানে হেরে যান তিনি। সে নির্বাচনে ট্রাম্প প্রথম, রন দ্বিতীয় ও নিকি হ্যালি তৃতীয় এবং রিপাবলিকান নেতা ও বায়োটেক স্টার্টআপের প্রতিষ্ঠাতা বিবেক রামাস্বামী চতুর্থ হয়েছিলেন। ককাসের ফলাফল ঘোষণার পরপর ট্রাম্পের প্রতি নিজের সমর্থন ব্যক্ত করে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

এ ছাড়া স্থানীয় সময় শুক্রবার রাতে ট্রাম্পের সঙ্গে একমঞ্চে উঠে তার প্রতি সমর্থন ব্যক্ত করেন রিপাবলিকান নেতা ও সিনেটর টিম স্কট টিম। গত নভেম্বরে তিনি রিপাবলিকান পার্টির মনোনয়ন লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন।

চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন আমেরিকানরা। নির্বাচনী দৌড়ে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্প এবং ডেমোক্র্যাট পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এগিয়ে আছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর