শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল

যুক্তরাষ্ট্রে ব্যস্ত সড়কে এলোপাতাড়ি গুলি

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯১ টাইম ভিউ

যুক্তরাষ্ট্রের কেন্টাকির ব্যস্ত মহাসড়কে বেশ কয়েকটি গাড়ির ওপর এলোপাতাড়ি গুলি চালানো হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কেউ মারা যাননি।

যুক্তরাষ্ট্রের কেন্টাকির ব্যস্ত মহাসড়কে বেশ কয়েকটি গাড়ির ওপর এলোপাতাড়ি গুলি চালানো হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কেউ মারা যাননি।

সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা যায়, শনিবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ইন্টারস্টেট ৭৫ মহাসড়কে বেশ কিছু গাড়ির ওপর গুলিবর্ষণের খবর পায় পুলিশ।

কেন্টাকির লন্ডন শহরের মেয়র র‌্যান্ডাল ওয়েডেল জানিয়েছেন, এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। তবে সবার জখম গুলির আঘাত নয় এবং কেউ নিহত হননি।

লরেল কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনায় জোসেফ এ কাউচ নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ খুঁজছে। ৩২ বছর বয়সী ওই ব্যক্তিকে সশস্ত্র এবং বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। তার বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, মহাসড়কে কাছাকাছি জঙ্গলের ভেতর থেকে অথবা কোনো ওভারপাস থেকে গুলি চালানো হতে পারে।

স্থানীয় সময় রাত সাড়ে ৯টার টার দিকে ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে মেয়র র‌্যান্ডাল বলেছেন, সন্দেহভাজন কাউকে এখনো গ্রেফতার করা যায়নি। তাদের সন্ধান চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর