শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

যুক্তরাষ্ট্রে আবারো স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসন শহরের একটি খ্রিষ্টান স্কুলে সোমবার বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়। নিহতদের মধ্যে একজন শিক্ষক ও এক শিক্ষার্থী। স্থানীয় সময় গতকাল (১৬ ডিসেম্বর) বেলা ১১টার আগে এই গুলির ঘটনা ঘটে।

ম্যাডিসন পুলিশ বিভাগ জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান অ্যাবান্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে এক বন্দুকধারী গুলি চালিয়েছে। প্রতিষ্ঠানটিতে প্রায় ৪০০ শিক্ষার্থী রয়েছে যারা কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণিতে পড়াশোনা করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছে। নিহত বন্দুকধারীও ওই স্কুলের শিক্ষার্থী ছিল।

মেডিসন পুলিশের প্রধান শন বার্নস জানান, হামলাকারী ওই স্কুলের ১৫ বছর বয়সী এক ছাত্রী। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী অ্যাবান্ডেন্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে উপস্থিত ছিল, এরপর গুলি চালায় এবং ঘটনাস্থলেই তার মৃতদেহ পাওয়া যায়। আহতদের মধ্যে ছয়জন শিক্ষার্থী রয়েছে, যাদের মধ্যে দুইজনের আঘাত গুরুতর বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে চলতি বছর স্কুলে ৩২২টি গুলির ঘটনা ঘটেছে। ১৯৬৬ সালের পর দেশটির স্কুলে এটাই গুলির দ্বিতীয় সর্বোচ্চ ঘটনা। ওই বছরের পর যুক্তরাষ্ট্রের স্কুলে সর্বোচ্চ ৩৪৯ গুলির ঘটনা ঘটেছিল গত বছর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর