শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

যুদ্ধবিরতির যেকোনো প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবে হামাস

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৮৮ টাইম ভিউ

মিসর একটি সম্ভাব্য গাজা যুদ্ধবিরতি ও ইসরায়েলের সঙ্গে জিম্মি-বন্দি বিনিময়ের বিষয়ে হামাসের কাছ থেকে ইতিবাচক সংকেত পেয়েছে। রাষ্ট্র সংযুক্ত আল-কাহেরা নিউজ একটি উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি যুদ্ধবিরতির জন্য কয়েক মাস ধরে মধ্যস্থতাকারী দোহা ও ওয়াশিংটনের সঙ্গে কায়রো নিযুক্ত রয়েছে।

আল-কাহেরা সূত্রের বরাত দিয়ে বলেছে, ‘হামাস নেতারা আমাদের জানিয়েছেন, তারা যুদ্ধবিরতি প্রস্তাবটি গুরুত্ব সহকারে ও ইতিবাচকভাবে বিশ্লেষণ করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানিয়েছে, আগামী দিনে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী এই প্রস্তাবে সাড়া দেবে বলে আশা করা হচ্ছে।

সূত্রটি আরো জানিয়েছে, হামাস নেতাদের কায়রোতে আলোচনায় আমন্ত্রণ জানানো মিসর ‘ফিলিস্তিনি আন্দোলন থেকে ইতিবাচক ইঙ্গিত পেয়েছে, যা যুদ্ধবিরতির জন্য তাদের আকাঙ্ক্ষার ইঙ্গিত।’

দোহায় কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি ও মিসরের গোয়েন্দাপ্রধান আব্বাস কামেলের সঙ্গে হামাসের প্রতিনিধিদের বৈঠকের এক দিন পর এই মন্তব্য এলো। এর আগে নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি পালন করা হয়েছে।

সে সময় ইসরায়েলি কারাগারে থাকা ২৪০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে শতাধিক জিম্মিকে মুক্তি দেওয়া হয়। এই একটি যুদ্ধবিরতি ছাড়া মিসরের মধ্যস্থতার প্রচেষ্টা এ সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়েছে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘একটি স্থায়ী যুদ্ধবিরতির পরিকল্পনা’ উন্মোচন করেছেন। তার এই পরিকল্পনা অনুসারে, ইসরায়েলের সেনারা গাজার জনবহুল এলাকা থেকে সরে যাবে এবং হামাস তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি দেবে।

এদিকে বাইডেনসহ আরো ১৬ জন বিশ্বনেতা বৃহস্পতিবার হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাবটি গ্রহণের আহ্বান জানান।

হামাস ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে এক নজিরবিহীন হামলা চালায়। সেই হামলা থেকেই গাজা উপত্যকায় যুদ্ধের সূত্রপাত। ইসরায়েলি সরকারি পরিসংখ্যান অনুসারে, হামাসের হামলায় এক হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশ বেসামরিক নাগরিক। পাশাপাশি যোদ্ধারা ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়।

জিম্মিদের মধ্যে ১২০ জন এখনো গাজায় রয়ে গেছে। এ ছাড়া তাদের মধ্যে ৪১ জন মারা গেছে বলে সেনাবাহিনী বলছে। অন্যদিকে হামাস পরিচালিত ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের পর থেকে কমপক্ষে ৩৬ হাজার ৬৫৪ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক।
সূত্র : এএফপি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর